কুমিরের সঙ্গে যুদ্ধের পর হাসপাতালে নারী

news-image

ভারতে উড়িষ্যার সিংগিরি গ্রামের ৩৭ বছর বয়সী সাবিত্রি সামাল শিকার হয়েছে কুমিরের আক্রমনের। তবে কুমিরের সঙ্গে লড়াই করে নিজেকে বাঁচাতেও সক্ষম হয়েছেন তিনি।

সাবিত্রি জানান,শুক্রবার কাছের নদীতে ঘরের আসবাবপত্র ধুতে গিয়েছিলেন। হঠাৎ করেই একটি বড় কুমির তার ওপর আক্রমণ করে। তিনিও একটি অ্যালুমিনিয়ামের পাতিল এবং খুন্তি দিয়ে কুমিরের ওপর চড়াও হন। তিনি জানান, মূলত খুন্তিই কুমিরের কবল থেকে আমার জীবন বাঁচাতে সাহায্য করে। এর আগে আমি ওই নদীতে নিয়মিত একই কাজ করেছি। কিন্তু কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, এই নদীতে কুমির আছে তা আমি জানতাম না। কুমিরটি আমাকে পানিতে টেনে নিয়ে যায়। আমি তলিয়ে যেতে থাকি। আমি কুমিরের কপালে এবং চোখে আঘাত করি। এরপর সে ধীরে ধীরে আমাকে ছেড়ে দেয়। সাবিত্রি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির