কাশ্মীরে ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত অধিকৃত কাশ্মীরের কাঠুয়া জেলায় দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। হেলিকপ্টারের অপর পাইলটকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণের সময় ওই দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। খবর ইন্ডিয়া টুডের।

পুলিশ জানায়, জরুরি অবতরণের সময় এটি দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহতাবস্থায় হেলিকপ্টারের দুই পাইলটকে হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত এক চিকিৎসক এক পাইলটকে মৃত ঘোষণা করেন। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।

পাঞ্জাবের পাঠানকোট থেকে সেনাবাহিনীর ওই হেলিকপ্টারটি কাশ্মীর আসার পথে কাঠুয়া জেলার লাখানপুরে দুর্ঘটনায় পড়ে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী