কাবুলে মসজিদের গেটে বিস্ফোরণে নিহত ২, আহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের বাইরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত দুজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। রোববার (৩ অক্টোবর) তালেবানের এক জ্যেষ্ঠ নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সায়েদ খোসতি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমাদের ভেতরকার খবর বলছে, বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

এর আগে, তালেবানের এক মুখপাত্র জানান, কাবুলের ঈদ গাহ মসজিদের গেটের বাইরে একটি বোমা বিস্ফোরিত হয়। এসময় সেখানে তালেবান নেতা জাবিউল্লাহ মুজাহিদের মায়ের স্মরণে একটি অনুষ্ঠান চলছিলো। বিস্ফোরণে বেশ কয়েকজন মারা গেছেন।

আব্দুল্লাহ নামে স্থানীয় এক দোকানদার বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমি ঈদ গাহ মসজিদের কাছে গুলির পর বিস্ফোরণের শব্দ শুনেছি। বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে তালেবান মসজিদের রাস্তা বন্ধ করে দিয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

তালেবান মুখপাত্র বিলাল কারিমি বার্তা সংস্থা এপি’কে বলেছেন, এ হামলায় তাদের কোনো যোদ্ধা হতাহত হননি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর থেকে তাদের লক্ষ্য করে আইএসের হামলা বেশ বেড়েছে। এতে ভবিষ্যতে দুই গোষ্ঠীর মধ্যে আরও বড় সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে আইএসের শক্তিশালী উপস্থিতি রয়েছে। সেখানে তালেবানের ওপর একাধিকবার হামলা চালিয়েছে তারা। সশস্ত্র এই জঙ্গিগোষ্ঠী তালেবানকে শত্রু বলে মনে করে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান