কানাডার পরিত্যক্ত আবাসিক স্কুলে ৭৫১ কবরের সন্ধান!

news-image

অনলাইন ডেস্ক : কানাডার সাসকাচুয়ান প্রদেশের পরিত্যক্ত একটি স্কুলে ৭৫১টি চিহ্নহীন কবর খুঁজে পেয়েছে দেশটির আদিবাসী সংগঠন ‘দি কাউয়েসেস ফার্স্ট নেশন’।

‘দি মেরিভ্যাল ইন্ডিয়ান রেসিডেনশিয়াল’ নামের স্কুলটি ১৮৯৯ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত চালু ছিলো। স্কুলটি উনিশ আর বিশ শতকে দেশটির সরকার এবং ধর্মীয় কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত ১৩০টির বেশি বাধ্যতামূলক বোর্ডিং স্কুলের অন্যতম। নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষার জন্য এসব স্কুল চালু করা হয়েছিলো।

ধারণা করা হয়, এসব আবাসিক স্কুলে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৬ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছিলো। এছাড়া শিক্ষার্থীদের শারীরিকভাবেও নির্যাতন করা হতো। রয়েছে যৌন নির্যাতনের অভিযোগও।
এর আগে চলতি মাসেই ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পরিত্যক্ত আবাসিক বিদ্যালয়ে ২১৫ শিশুর কবরের সন্ধান পাওয়া যায়। এজন্য জনসম্মুখে ক্ষমাপ্রার্থনা করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন