কাজলের বাগদান সম্পন্ন

news-image

বিনোদন ডেস্ক : তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে কয়েক মাস ধরেই। তবে এবার বিষয়টির সত্যতা জানা গেছে। শিগগিরই ব্যবসায়ী গৌতম কিছলুর সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে তাদের।

নতুন জীবন শুরু করার আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে সে বিষয়ে ঘোষণা করেছেন অভিনেত্রী নিজেই। জানিয়েছেন আগামী ৩০ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

কাজল আগরওয়াল লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৩০ অক্টোবর মুম্বাইতে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে আমি গৌতম কিছলুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। সেখানে আমাদের পরিবার এবং আত্মীয় পরিজন উপস্থিত থাকবেন। এই অতিমারি আমাদের জীবনে দুশ্চিন্তার ছায়া ফেললেও নিজেদের নতুন সফর শুরু করতে পেরে আমরা খুবই খুশি। আপনারা আমাদের জন্য আনন্দিত। আমাকে এতো বছর ধরে ভালোবাসার জন্য ধন্যবাদ। নতুন জীবন শুরু করতে আপনাদের আশীর্বাদ প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন