কলেজের মেধা তালিকায় প্রথমে সানি লিওনের নাম

news-image

বিনোদন ডেস্ক : কলেজে ভর্তি মেধা তালিকায় অসঙ্গতি থাকা কোনও নতুন বিষয় নয়। ছোটখাটো অসঙ্গতি থাকেই। তবে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার স্বনামধন্য আশুতোষ কলেজে ইংরেজি বিভাগের মেধা তালিকা দেখে চক্ষু ছানাবড়া প্রায় সকলের। কারণ সেই তালিকায় দেখা গেছে একদম প্রথমেই রয়েছেন সানি লিওনির নাম। চলতি বছরের শিক্ষাবর্ষেই সানি লিওন পাশ করেছেন বলেও উল্লেখ রয়েছে। প্রাপ্ত নম্বরের কথাও রয়েছে মেধা তালিকায়। কিন্তু সত্যি কী সানি লিওনি ভর্তি হবেন এই কলেজে, মেধা তালিকা দেখার পর অনেকেই হাসির ছলে সেই প্রশ্নই করছেন।

গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) আশুতোষ কলেজের মেধা তালিকা প্রকাশ হয়। তাতেই দেখা গেছে, একদম প্রথমেই রয়েছে রুপালি পর্দার তারকা সানি লিওনির নাম। তার আবেদনপত্রের নম্বর ৯৫১৩০০৮৭০৪। রোল নম্বর ২০৭৭৭৭-৬৬৬৬। বেস্ট অব ফোরে তার প্রাপ্ত নম্বর ৪০০ অর্থাৎ প্রতিটি পরীক্ষায় শতভাগ নাম্বার পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই মেধা তালিকা। শুধু ইংরেজি নয়, কম্পিউটার সায়েন্স বিভাগের মেধা তালিকাতেও হাজার অসঙ্গতি পাওয়া গেছে। কারও বেস্ট অফ ফোরে রয়েছে ভুল নম্বর। আবার কারও নাম ভুল লেখা হয়েছে। কেউ কেউ আবার কোন শিক্ষাবর্ষে উত্তীর্ণ হয়েছেন, তাও ভুল দেওয়া হয়েছে।

কলেজ কর্তৃপক্ষেরও কানে গেছে এমন ভুলের কথা। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয় কলেজ কর্তৃপক্ষ। ইংরেজি এবং কম্পিউটার সায়েন্সের মেধা তালিকার ভুলভ্রান্তি শুধরে আবারও নতুন করে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে আশুতোষ কলেজ কর্তৃপক্ষ। আপাতত এই বিভ্রান্তিমূলক মেধা তালিকা দেখে পড়ুয়ারা যে যথেষ্ট বিরক্ত হয়েছে, সে বিষয়ে কোনও দ্বিমত নেই।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ