করোনা সংক্রমণের সম্ভাবনা বেশি ঘরের মধ্যেই, নতুন গবেষণা

news-image

অনলাইন ডেস্ক : বাইরের থেকে ঘরের মধ্যেই পরিবারের সদস্যদের মাধ্যমে করোনাভাইরাসে সংক্রামিত হওয়ার সম্ভাবনা বেশি। নতুন এক গবেষণা থেকে এই তথ্য জানা গেছে। আসন্ন শীতকালে করোনার দ্বিতীয় সংক্রমণ দেখা দিতে পারে এমন আশঙ্কার মধ্যেই এই তথ্য সামনে আসল।

৬৫ হাজার মানুষের উপর পরিচালিত এক গবেষণায় ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে, মাত্র ২ শতাংশ মানুষ বাইরের লোকের মাধ্যমে কোভিড-১৯ এ সংক্রামিত হয়েছেন। অন্যদিকে, ঘরের মধ্যেই পরিবারের সদস্যদের মাধ্যমে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১২ শতাংশ মানুষ। সমীক্ষায় দেখা গেছে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে ৫ হাজার ৭০৬ জন রোগীর সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৫৯ হাজারেরও বেশি মানুষ।

গবেষণায় দেখা গেছে, পরিবারের মধ্যে করোনায় আক্রান্ত প্রথম সদস্য কিশোর কিংবা ৬০ থেকে ৭০ বছর বয়সী হলে সেই পরিবারের বাকি সদস্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ, করোনায় আক্রান্ত সবচেয়ে তরুণ কিংবা বয়স্ক সদস্যরাই পরিবারের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে গবেষক দলের অন্যতম সদস্য এবং কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (কেসিডিসি) পরিচালক জিয়ং ইউন-কায়ং বলেন, ‘পরিবারের এই ধরণের সদস্যদের জন্য সুরক্ষা বা সহায়তার প্রয়োজন বেশি হয়। সম্ভবত এ কারণেই তাদের মাধ্যমে পরিবারের অন্য সদস্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।’ গবেষণায় দেখা গেছে, প্রাপ্ত বয়স্কদের তুলনায় শিশুদের মাধ্যমে সংক্রমণ কম হয়।

শীতকালে নতুন করে করোনা সংক্রমণ শুরু হতে পারে এমন আশঙ্কার মধ্যেই এই গবেষণার ফল প্রকাশিত হলো। মঙ্গলবার কমন্স হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার সিলেক্ট কমিটির সাথে বৈঠকে ব্রিটেনের চিফ মেডিকেল অফিসার প্রফেসর ক্রিস হুইটি বলেন, ‘শীতের মাসগুলিতে ভাইরাসের সম্ভাব্য পুনরুত্থান একটি ‘গুরুতর উদ্বেগ’। কারণ, প্রয়োজন অনুযায়ী যথেষ্ট পরীক্ষা করার মতো সক্ষমতা যুক্তরাজ্যের নেই।’ সূত্র: সিটি এএম।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ