করোনা ভাইরাস প্রতিরোধে গোমূত্র পান করে বিপাকে রামদেব

news-image

আনলাইন ডেস্ক : যখন সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস এবং এটিকে রুখতে রাত-দিন নিরলস গবেষণা করে যাচ্ছে, তখন কেবল গোমূত্র পান করেই এই ভাইরাসকে প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পড়েছেন রামদেব।

সম্প্রতি ভারতের হিন্দু মহাসভার পক্ষ থেকে দাবি করা হয়, করোনা রুখতে একমাত্র ‘মহৌষধি’ হল গোমূত্র।

করোনাভারাসের ওষুধ হিসেবে গোমূত্র পানের দাবিকে কেন্দ্র করে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বহু পোস্ট। সম্প্রতি সেদেশের ফেসবুকে ভাইরাল হয়েছে, করোনাভাইরাসের হানা থেকে বাঁচতে অত্যধিক মাত্রায় গোমূত্র পান করে এবার হাসপাতালে ভর্তি হয়েছেন যোগগুরু রামদেব।
দাবির স্বপক্ষে রামদেবের একটি ছবিও পোস্ট করা হয়। যেখানে হাসপাতালে ভর্তি থাকতে দেখা গেছে তাকে। তাকে ঘিরে রয়েছেন তার ভক্তরা।

ফেসবুকের বেশ কিছু অ্যাকাউন্ট থেকে একই ছবি ও দাবি করে এই পোস্ট দেয়া হয়েছে।

ইংরেজিতে ‘Baba Ramdev Weak Hospital’ লিখে গুগল-সার্চের ফলে সংবাদমাধ্যমে প্রকাশিত আসল ছবিটির সন্ধান মেলে। ওই খবর অনুযায়ী, দেরাদুনে অনশন ভঙ্গের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল রামদেবকে। ছবিটি ওইসময় তোলা হয়েছিল।

ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে বাবা রামদেবের মুখপাত্র তিজারওয়ালা এসকে একটি টুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন, এসব ভুয়া খবর। রামদেব সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ