করোনা থেকে সুস্থতার আট দিন পর মারা গেলেন শ্বাসকষ্টে!

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ (এমএমসি) হাসপাতালের করোনাভাইরাস রোগীদের সেবা দেওয়া নার্সিং সুপারভাইজার শেফালি দাস (৫৫) তীব্র শ্বাসকষ্টে মারা গেছেন।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এমএমসি হাসপাতালে মারা যান শেফালি। তবে তার সর্বশেষ করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে বলে আজ বৃহস্পতিবার বিকেলে জানিয়েছেন এমএমসি’র অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ।

শেফালি দাসের মেয়ে আদ্রিতা দেব তিথি জানান, গতকাল রাত ১২টার দিকে শেফালী দাস নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমএমসি হাসপাতালের উপপরিচালক ডা. লক্ষী নারায়ন জানান, হাসপাতালের রোগীদের সেবা দেওয়ার সময় শেফালী দাসের করোনা পজিটিভ ছিল। পরে দ্বিতীয়বার পরীক্ষায় নেগেটিভ আসে। তৃতীয়বার গত ১৩ মে পরীক্ষা করা হলেও করোনা নেগেটিভ আসে।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। স্বামী বিজন কুমার দেব সরকারি চাকরিজীবী। তার ছেলে অনিক কুমার দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ শাখার সভাপতি নার্স লুৎফর রহমান জানান, নার্সিং সুপারভাইজার শেফালি দাসের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এবং শ্বশুরবাড়ি জামালপুর। তিনি বলেন, ‘এই করোনা যোদ্ধাকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। উনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ