করোনা থেকে বাঁচার জন্য ডেটল খেয়ে ৫৯ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় প্রাণঘাতী করোনাভাইরাস থেকে প্রাণে বাঁচতে একজন খ্রিস্টান পাদ্রীর উপদেশ অনুযায়ী ডেটল খেয়ে ৫৯ ভক্ত প্রাণ হারিয়েছেন। নাইরোবি থেকে প্রকাশিত দৈনিক কেনিয়া টুডে বুধবার এ খবর দিয়েছে।

ওই খবরে বলা হয়, ফাদার ‘রুফুস ফালা’ সম্প্রতি করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য তার ভক্তদের ডেটল খেতে দিয়েছিলেন। গির্জার মধ্যে তিনি নিজেই ভক্তদের এই জীবাণুনাশক পান করান। এ ঘটনায় ডেটল পানকারী ৫৯ জনের মৃত্যু হয় এবং আরো চারজন মারাত্মক অসুস্থ হয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, ওই ফাদারের অনুসারীরা মনে করেছিল ডেটল পান করলে তারা বিশ্বব্যাপী দ্রুতগতিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হবেন না।

এ সম্পর্কে ফাদার ‘রুফুস ফালা’ দাবি করেছেন, তিনি জানতেন ডেটল খাওয়া মারাত্মক ক্ষতির কারণ। কিন্তু সৃষ্টিকর্তা (গড) তাকে এটি খাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি নিজে সবার আগে ডেটল খেয়েছেন বলেও দাবি করেন ফাদার রুফুস ফালা। তবে তিনি কি পরিমাণ খেয়ে বেঁচে আছেন এবং তার ভক্তরা কতখানি খাওয়ার কারণে মারা গেছেন তা জানা যায়নি।

আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে এরইমধ্যে ৪০টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ