করোনা জয়ের ৬ মাস পরেও স্ট্রোক হতে পারে : গবেষণা

news-image

অনলাইন ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে যাওয়া রোগীরা সুস্থ হলেও অনেক দিন ঝুঁকি থেকে যায়। নতুন একটি গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, বাড়ি ফেরার ৬ মাস পরেও হতে পারে বড় ধরনের সেরিব্রাল স্ট্রোক।

দীর্ঘ দিন হাসপাতালে কাটিয়ে মৃত্যুর মুখ থেকে ঘরে ফেরা কভিড রোগীদের নিয়ে একটি সমীক্ষা চালিয়ে এই তথ্য দিয়েছেন আমেরিকার জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি ও জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী, গবেষকরা। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘নিউরোবায়োলজি অব স্ট্রেস’-এ।

গবেষকরা দেখেছেন, হাসপাতালে গুরুতর অবস্থায় চলে গিয়েছিলেন, বাঁচিয়ে রাখতে সব সময় দিতে হচ্ছিল অক্সিজেন, এমন কভিড রোগীদের মস্তিষ্কের ফ্রন্টাল-টেম্পোরাল অংশে (সামনে ও ঠিক তার পিছনে) থাকা গ্রে ম্যাটারের আয়তন অনেকটাই কমে গেছে। তার ফলে, হাসপাতাল থেকে বাড়িতে ফেরার ৬ মাস পরেও তাদের নানা ধরনের শারীরিক অক্ষমতা থাকছে। স্নায়ুঘটিত রোগের শিকার হয়ে হাত, পা, শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গ চালনার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। হারিয়ে ফেলেছেন স্মরণশক্তিও।

কোনও কোনও ক্ষেত্রে হয় তাদের বাকশক্তি হারিয়ে ফেলতে দেখা গেছে, কখনও দেখা গেছে কথা বলার ক্ষেত্রে অস্বাভাবিক জড়তা। ঘরে ফেরা ওই কভিড রোগীদের জিভ সঠিক ভাবে নড়াচড়া করছে না। তাই কথা আটকে বা জড়িয়ে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী