করোনা: কনডম সংকটে বিশ্ব

news-image

অনলাইন ডেস্ক : মহামারি করোনায় বিশ্বের তিন শ কোটিরও বেশি মানুষ ঘরবন্দি। বিশ্বজুড়ে চলছে লকডাউন। উৎপাদন বন্ধ অনেক কারখানায়। যার জেরে কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছে বিশ্বের সর্ববৃহৎ কনডম উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্যারেক্স। ফলে বাজারে দেখা দিয়েছে কনডমের সংকট।

করোনার কারণে গত তিন ধরে উৎপাদন বন্ধ মালয়েশিয়ার এই প্রতিষ্ঠানটির।

বার্তা সংস্থা রয়টার্স শুক্রবারের প্রতিবেদনে জানায়, ইতিমধ্যে ১০০ মিলিয়ন কনডমের ঘাটতিতে রয়েছে বিশ্ব। ক্যারেস্কের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোহ মিয়া কিয়াত রয়টার্সকে বলেন, ‘আমরা গোটা বিশ্বে কনডমের ঘাটতি দেখতে পাচ্ছি, যা ভীতিকর একটি বিষয়। আমার উদ্বেগ আফ্রিকার অসংখ্য মানবিক প্রকল্প বিপদের মুখে পড়বে। শুধু এক দুই সপ্তাহ কিংবা মাস নয় কয়েক মাস এ সংকট থাকবে।’

তবে প্রতিষ্ঠানটি তার কর্মী সংখ্যার অর্ধেককে নিয়ে কনডম উৎপাদনের বিশেষ অনুমতি পেয়েছে।

গোহ মিয়া, আমাদের পূর্ণাঙ্গভাবে শুরু করতে অনেক সময় লাগবে।

মালয়েশিয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২১৬১। সেখানে এ রোগে মৃত্যু হয়েছে ২৬ জরেন। দেশটি ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনে চলে গেছে।

বিশ্বের দ্বিতীয় কনডম উৎপাদনকারী কারখানাটি চীনে অবস্থিত। কিন্তু সেখান থেকেই করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ায় অনেক কারখানা এখনো বন্ধ। চীন আর মালয়েশিয়া ছাড়াও ভারত এবং থাইল্যান্ড বিশ্বের শীর্ষ কনডম উৎপাদনকারী দেশ। কিন্তু ভারতে এখন ২১ দিনের লকডাউন চলছে। থাইল্যান্ডেও করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ