করোনা উপসর্গে কুমিল্লা মেডিকেলে আরও ৫ জনের মৃত্যু

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য জানান।

তিনি জানান, উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে কুমিল্লার চান্দিনার ইউসুফ আলী (৪৯) মারা গেছেন। আর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন নগরীর ঠাকুরপাড়ার নাবিল (২৮), দেবিদ্বারের তালতলা গ্রামের হাজী জব্বার (৮০), সদরের বলরামপুরের রিনা আক্তার (৫২) ও ব্রাহ্মণপাড়া উপজেলার দুদু মিয়া (৬৪)।

কুমেক হাসপাতালে বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১১৭ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৩৮ জন ও উপসর্গ নিয়ে ৭৯ জন চিকিৎসাধীন আছেন।

এ পর্যন্ত এই মেডিকেলের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫৮ জন। এদের মধ্যে পজিটিভ ২৬ জন ও উপসর্গে মারা গেছেন ১৩২ জন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ