করোনায় লণ্ডভণ্ড বিশ্ব, দরিদ্র দেশগুলোর পাশে ফাইজার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে ত্ণ্ডব চালিয়ে যাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসকে রুখতে এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তবে যেসকল দেশে শুরু হয়েছে তার অধিকাংশই উন্নত দেশ। এই তালিকায় দরিদ্র দেশগুলো নেই। থাকার প্রশ্নও আসে না। তারা কবে নাগাদ টিকা পাবে সেটাও নিশ্চিত করে কেউ বলতে পারছে না।

এমন সময় শুক্রবার মার্কিন টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার (বায়োএনটেক) ঘোষণা দিয়েছে তারা দরিদ্র দেশগুলোকে ৪০ মিলিয়ন তথা ৪ কোটি করোনার টিকা দিবে। তবে সেগুলো বিনামূল্যে নয়, উৎপাদন মূল্যে। অর্থাৎ এই ৪ কোটি ডোজ থেকে তারা কোনো লাভ করবে না। কেবল উৎপাদন খরচটা নিবে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই দরিদ্র দেশগুলো ফাইজারের টিকা পেতে শুরু করবে।

আর এটা তারা দিবে কোভ্যাক্সের মাধ্যমে, যারা বিশ্বব্যাপী করোনাভাইরাসের টিকার সু-সম বন্টন নিয়ে কাজ করছে। তাদের তালিকায় বিশ্বের ৯২টি দেশ রয়েছে, যেগুলো নিম্ন আয় ও নিম্ন মধ্য আয়ের দেশ।

এ বিষয়ে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে ফাইজারের চেয়ারম্যান আলবার্ট ব্যুরলা বলেছেন, ‘দরিদ্র ও অনুন্নত দেশগুলোরও যথা সময়ে টিকা পাওয়া উচিত। আমরা কোভ্যাক্সের মাধ্যমে এসকল দেশগুলোতে টিকা পাঠাবো এবং সেটা অলাভজনকভাবে। আমরা এই কাজটি করার সুযোগ পেয়ে গর্বিত। দরিদ্র ও অনুন্নত দেশগুলোর স্বাস্থ্যকর্মীরা এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষগুলো যাতে করোনার টিকা পায় সে বিষয়টি মাথায় রেখেই এই সহায়তা করতে যাচ্ছি।’

উল্লেখ্য, এখন পর্যন্ত একমাত্র ফাইজার বায়োএনটেকের তৈরি টিকা জরুরিভিত্তিতে মানবদেহে প্রয়োগের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী