করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাসে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ৩০ হাজার ৮২২ জনের মৃত্যু হয়েছে। বিপরীতে সেরে উঠেছেন ১ লাখ ৩৯ হাজার ৪৫১ জন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে, ১০ হাজার ২৩ জন। দেশটিতে সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৮৪ জন। ইতালিতে মোট আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৪৭২ জন।

আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি আমেরিকায়, ১ লাখ ২৪ হাজার ২১৭। ডোনাল্ড ট্রাম্পের দেশে প্রাণ হারিয়েছেন ২ হাজার ১৯০ জন। সেরে উঠেছেন ১ হাজার ৯৫ জন।

সিএনএন বলছে, করোনায় আক্রান্ত হওয়া ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ‘ভালো’ আছেন। দেশবাসীকে লেখা চিঠিতে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। জনসনের দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩১২ জন। মারা গেছেন ১ হাজার ২১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫১ জন।

নিউজিল্যান্ডে শনিবার প্রথম একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই নারীর বয়স ৭০’র উপরে।

যে চীন থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল সেখানে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫ জন। সব মিলিয়ে সেখানে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ১৭৭ জন মানুষ।

শনিবার পর্যন্ত বাংলাদেশে মোট ৪৮ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মারা গেছেন ৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ