করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৩৪ লাখ ছাড়ালো

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে ১৬ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ৯৫৪ জনের শরীরে। এর মধ্যে মারা গেছেন ৩৪ লাখ ৪ হাজার ১৫১ জন।

আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৪ কোটি ২৯ লাখ ৮৫ হাজার ৪৪৫ জন।
মঙ্গলবার (১৮ মে) সকাল ৮টায় ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৪৩৯ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৩৩ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৭২ লাখ ২ হাজার ৩০৯ জন।

এরপরই রয়েছে ভারত। বেশ কিছুদিন ধরে দেশটিতে প্রতিদিন সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ২ কোটি ৫২ লাখ ২৭ হাজার ৯৭০ জনের শরীরে। মৃত্যু হয়েছে ২ লাখ ৭৮ হাজার ৭৫১ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৯০ হাজার ৩ জন।

তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৬১ হাজার ১০৬ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৮৬২ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৪১ লাখ ৫২ হাজার ৩ জন।

তালিকার পরবর্তী অবস্থানে থাকা দেশগুলো হলো- চতুর্থ ফ্রান্স, পঞ্চম তুরস্ক, ষষ্ঠ রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম স্পেন ও দশম জার্মানি।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী