করোনায় চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল ভারত

news-image

ভারতে করোনায় আক্রান্ত হয়ে একদিনে ৩১২ জনের মৃত্যু হয়েছে। ২০২১ সালে এই প্রথম দেশটিতে একদিনে ৩০০-এর বেশি মানুষ মারা গেলেন। ২৪ ডিসেম্বরের পর এটিই ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। নতুন করে আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। শনিবার দেশটিতে নতুন করে ৬২ হাজার ৫০০ জন করোনা পজিটিভ শনক্ত হয়েছেন। ১৬৩ দিনের মধ্যে এটি সর্বোচ্চ সংখ্যা।

বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় ৪ লাখ ৮৫ হাজার। আজকের মধ্যে এ সংখ্যা ৫ লাখ ছাড়াবে বলে মনে করা হচ্ছে। কেবল গত তিনদিনেই দেশটিতে ৯০ হাজার কোভিড রোগী শনাক্ত হয়েছেন। আজকের মধ্যে যদি সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যায়, তবে এটিই হবে ভারতের সবচেয়ে কম সময়ে (চার দিনে) ১ লাখ রোগী শনাক্তের ঘটনা।

শুক্রবার দেশটিতে ৬২ হাজার ৬০৮ জন করোনা আক্রান্ত হন, আর তার আগের দিন ৬২ হাজার ৩৩৬ জনের করোনা আক্রান্ত হওয়ার কথা জানানো হয়।

৭ দিনে গড় আক্রান্তের সংখ্যাও গত ১০ দিনে প্রায় দ্বিগুণ হয়েছে। ১৭ মার্চ এ গড় যেখানে ছিল ২৭ হাজার ৪ জন, মার্চের ২৭ তারিখে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ১৯৮ জন। গত ২৪ ঘণ্টায় যে ৩১২ জনের মৃত্যু হয়েছে এর অর্ধেকের বেশির মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে।

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর শনিবার সর্বোচ্চ সংক্রমণ দেখেছে মুম্বাই। এ দিন মুম্বাইয়ে ৬ হাজার ১৩০ জন আক্রান্ত হয়েছেন। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। এতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৬৮ লাখ ১৮ হাজারের বেশি এবং মৃত্যু ছাড়িয়েছে ২৭ লাখ ৮১ হাজার। এই মহামারিতে আক্রান্ত এবং মৃত্যুর শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৫ লাখ ৪৬ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী