করোনায় আক্রান্ত অভিনেতা সোহম

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গত সোমবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোহম, তার স্ত্রী ও দুই ছেলের নমুনা পরীক্ষা করা হয়েছিল। সোহমের করোনা পজিটিভ এসেছে। বাকিদের নেগেটিভ।

করোনা পজিটিভ হওয়ার পর সোহম পরিবার থেকে আলাদা হয়ে যান। পরে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। বর্তমানে সোহমের অবস্থা খুব একটা আশঙ্কাজনক নয়।

সোহমের আগে করোনায় সপরিবারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তার স্বামী নিসপাল রানেসহ বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক এবং মা দীপা মল্লিকও আক্রান্ত হয়েছিলেন। এই মহামারির কবলে পড়তে হয়েছে নীল ভট্টাচার্য, দেবযানী চট্টোপাধ্যায়, সায়ক চক্রবর্তীদের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন