করোনার ৪ হাজার রূপ, বিশেষজ্ঞদের উদ্বেগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক  : বিশ্বে করোনাভাইরাসের চার হাজার রূপ রয়েছে যেগুলো কোভিড-১৯ সংক্রমণের জন্য দায়ী। অতিসংক্রামক এইসব ধরন নিয়ে উদ্বেগের মুখে টিকা উন্নয়নে উদ্যোগী হয়েছেন গবেষকরা।

তাই ফাইজার ও আস্ট্রাজেনেকাসহ টিকা উৎপাদনকারীরা তাদের টিকা উন্নয়নের চেষ্টা করছে।
বৃহস্পতিবার ব্রিটিশ টিকা সরবরাহ বিষয়ক মন্ত্রী নাধিম জাহাওই স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

রূপান্তরের কারণে ইতিমধ্যে এই ভাইরাসের কয়েক হাজার রূপের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে অতিসংক্রামক ব্রিটিশ, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের রূপগুলোও রয়েছে।

নাধিম জাহাওই বলেছেন, ‘এটা একেবারেই অসম্ভব যে, বর্তমান টিকাগুলো কেন্ট বা অন্যান্য রূপগুলোর ক্ষেত্রে, বিশেষ করে গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি রোগীদের বেলায় কাজ করবে না। যে রূপের ক্ষেত্রেই কার্যকর নিশ্চিতে ফাইজার-বায়োএনটেক, মর্ডানা, অক্সফোর্ড-আস্ট্রাজেনেকাসহ সব উৎপাদনকারীই তাদের টিকা উন্নয়নে কাজ করছে। বর্তমানে বিশ্বে প্রায় চার হাজার রূপ রয়েছে।’

গত বছরের শেষ দিকে টিকা যখন মহামারি মুক্তির আশা জাগাতে শুরু করেছিল ঠিক, তখনই যুক্তরাজ্যে করোনাভাইরাসের একটি পরিবর্তিত ধরন দ্রুত ছড়িয়ে পড়ার খবর নতুন উদ্বেগ নিয়ে আসে বিশ্বে।

এরপর কিছুদিনের মধ্যেই আরও বিভিন্ন দেশে করোনাভাইরাসের নানা ধরন শনাক্ত হতে হতে এখন বিশ্বব্যাপী এই সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় চার হাজারে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ