করোনার সংক্রমণ ঠেকাতে কাতারে কঠোর বিধিনিষেধ জারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। বুধবার দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার থেকে কঠোর বিধিনিষেধ কার্যকর হবে। খবর আল জাজিরার।

কাতারের হামাদ মেডিকেল করপোরেশনের উপ-প্রধান মেডিকেল কর্মকর্তা আব্দুল লতিফ আল খাল বলেন, করোনার যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার ধরনটি কাতারে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।

জিম, সুইমিংপুল, ওয়াটার পার্ক, স্পা ছাড়াও নতুন বিধিনিষেধের কারণে জাদুঘর, সিনেমা হল, লাইব্রেরি এবং নার্সারি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাফে এবং রেস্টুরেন্টের ভেতরে বসে খাবার খাওয়া যাবে না এবং কোনো খাবারের দোকান, ক্যাফে বা রেস্টুরেন্ট খোলা জায়গায় চালু করা যাবে না। একই সঙ্গে পার্ক ও বিচে জনসমাগমে নিষেধাজ্ঞা আনা হয়েছে।

সাম্প্রতিক সময়ে কাতারে দৈনিক করোনার সংক্রমণ বাড়ছেই। বুধবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪০ জন। ফলে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত কাতারে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৮৬ হাজার জন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী