করোনার সংক্রমণ ও মৃত্যু কমছে যুক্তরাষ্ট্রে

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীতে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও মৃত্যু দুটোই কমছে। দেশটিতে করোনার টিকা প্রদানে সরব কার্যক্রমের মধ্যেই এই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

সোমবার বাংলাদেশ সময় সকালে ওয়ার্ল্ডো মিটারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে সাড়ে ৮৯ হাজারের বেশি রোগী। আগের দিন এই সংখ্যা ছিল ১ লাখ ৮ হাজার।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৩৪০ জনের। আগের দিন এই সংখ্যা ছিল ২ হাজার ৭৯৫ জন।

যুক্তরাষ্ট্রে করোনার মোট সংক্রমণ দাঁড়িয়েছে ২ কোটি ৭৬ লাখ সাড়ে ১১ হাজারে মতো। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৪ লাখ ৭৫ হাজার মানুষ।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণও নিম্নমুখী রয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৩ লাখ ৪৫ হাজার সাতশ’র মতো। একই সময়ে মারা গেছেন ৭ হাজার ৭৮৩ জন।

করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে ১০ কোটি ৬৬ লাখ সাড়ে ৭৬ হাজারে। এখন পর্যন্ত মারা গেছে ২৩ লাখ ২৬ হাজার ৭৭৮ জন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ