করোনার মধ্যে বন্যায় বিপর্যস্ত ব্রাজিল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : একদিকে করোনাভাইরাস মহামারী, আরেকদিকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি। এরমধ্যেই আবার বন্যা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।

টানা ভারী বৃষ্টি আর বন্যায় দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে সৃষ্ট এই বিপর্যয় মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশটির স্থানীয় প্রশাসন।

বুধবার দুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। হেলিকপ্টার নিয়ে ভয়াবহ ক্ষতিগ্রস্ত অ্যাক্রে প্রদেশ ঘুরে দেখেন তিনি।
১ লাখ ২০ হাজার বাসিন্দার প্রদেশটিতে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। অন্তত আগামী সপ্তাহ পর্যন্ত এ সতর্কতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

তলিয়ে গেছে হাইওয়েসহ উত্তর-পশ্চিমাঞ্চলীয় বেশিরভাগ রাস্তাঘাট। বাড়িঘরে পানি ঢুকে আশ্রয়হীন হয়ে পড়েছে বহু মানুষ। বন্যাদুর্গতদের নিরাপদ আশ্রয় নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সূত্র: ওয়াশিংটন পোস্ট, হাউসটনক্রনিকল

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী