করোনার প্রভাব বিনোদন অঙ্গনেও

news-image

বিনোদন ডেস্ক : চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাব পড়েছে বিশ্ব সিনেমা অঙ্গনেও। প্রাণঘাতি এই ভাইরাসের ভয়াবহতার কথা বিবেচনা করে এবার স্থগিত করা হয়েছে বলিউড সিনেমা ‘সূর্যবংশী’র মুক্তি। ২৪ মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও সিনেমাটির।

রোহিত শেঠি পিকচারজের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, দর্শকদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে করোনাভাইরাসের কারণে ‘সূর্যবংশী’র মুক্তি পেছানো হয়েছে। সবকিছু যখন আবার ঠিক হবে, তখনই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

শুধু সূর্যবংশীই নয়, পিছিয়ে দেওয়া হচ্ছে একের পর এক সিনেমার মুক্তির তারিখ, থমকে যাচ্ছে বিখ্যাত সিনেমার শুটিং, মন্দা দেখা দিচ্ছে বাণিজ্যে।

সূর্যবংশী সিনেমাটিতে এবারই প্রথম রোহিতের সঙ্গে কাজ করেছেন অক্ষয় কুমার। অক্ষয়কে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের প্রধান বীরের ভূমিকায় দেখা যাবে। ‘সিংঘাম’ ও ‘সিম্বা’র পর এটি রোহিত শেঠির তৃতীয় পুলিশ অ্যাকশনধর্মী সিনেমা। এতে আরও অভিনয় করেছেন অজয় দেবগণ ও রণবীর সিং।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ