করোনার থাবা ভারতীয় সেনাবাহিনীতেও

news-image

অনলাইন ডেস্ক : চীনের উহান থেকে ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এতে মারা গেছেন ৭ হাজার ৯৬৫ জন, আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৮ হাজার ১২৯ জন।

এদিকে, ভারতীয় সেনাবাহিনীর ৩৪ বছর বয়সী এক সেনা সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার দেশটির সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান টাইমস।
ইন্ডিয়ান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যিনি ভারতের লেহ জেলার চৌহট গ্রামের বাসিন্দা।

এর আগে, এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ২০ ফেব্রুয়ারি ইরান থেকে আসেন ওই সেনা সদস্যের বাবা। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৯ ফেব্রুয়ারির পর থেকে তাকে লাদাখ হার্ট ফাউন্ডেশনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ইরান থেকে আসার পর তিনি পরিবারের সঙ্গেই ছিলেন। আর আক্রান্ত ওই সেনা সদস্য ২৫ ফেব্রুয়ারি থেকে ছিলেন ছুটিতে। ছুটি শেষে পুনরায় কাজে যোগ দেন ২ মার্চ। এরপর ৭ মার্চ থেকে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। ১৬ মার্চ নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।

এদিকে, ওই সেনা সদস্যের ভাইও করোনায় আক্রান্ত হয়েছে। ওই সেনা সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তার বোন, বউ, দুই সন্তানকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে।

এদিকে, ভারতে নতুন ১০ জনসহ মোট ১৪৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ