করোনার টিকা রাজনৈতিক নেতারা আগে পাবেন না : মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে করোনা টিকাকরণ কর্মসূচি। সরকারের নীতি মেনে শুরুতেই প্রথম সারির তিন কোটি করোনাযোদ্ধাদের টিকা দেওয়া হবে।

চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফইকর্মী থেকে শুরু করে পুলিশ কর্মীরাও প্রথম তালিকায় রয়েছেন।

টিকাকরণ নিয়ে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘রাজনৈতিক নেতারা টিকা দেওয়া শুরু হতেই ঝাঁপিয়ে পড়বেন না, সবার মতো আপনাদেরও অপেক্ষা করতে হবে। নেতাদের আগে টিকা দেওয়া হবে না, আগে টিকা পাবেন কোভিড যোদ্ধারা।’
দিনকয়েক আগে প্রথমে হরিয়ানা সরকার এবং তারপর উড়িষ্যা সরকারের পক্ষ থেকে প্রথম দফার টিকাকরণে সংসদ সদস্য ও বিধায়কদের নাম রাখার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল।

মোদির নির্দেশে মঙ্গলবার ভোর থেকে কলকাতাসহ দেশের সব রাজ্যে পৌঁছে গিয়েছে অক্সফোর্ডের টিকা কোভিশিল্ড। আগামী ১৬ ফেব্রুয়ারি, শনিবার থেকে ভারতের সব রাজ্যে প্রথম দফায় প্রায় তিন কোটি করোনার টিকা দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী