করোনার টিকা বিনামূল্যে দিতে সৌদিতে নাম নিবন্ধন শুরু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিনামূল্যে করোনার টিকা দিতে সৌদি আরবে নিবন্ধন শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। সেখানকার নাগরিক ও বিদেশি বাসিন্দাদের নাম তালিকাভুক্তির কাজ শুরু করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসপিএ।

নাগরিক ও বাসিন্দাদের কোন ভ্যাকসিন দেওয়া হবে, তা জানানো হয়নি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে, ভ্যাকসিনটি সব ধরনের পরীক্ষায় উত্তীর্ণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা প্রমাণে সক্ষম হয়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে রয়েছেন টিকা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই তালিকায় রয়েছেন, সামরিক বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্য, চিকিৎসক, জটিল এলাকাগুলোতে কর্মরত জরুরি সেবা বিভাগের কর্মী, ষাটোর্ধ্ব ব্যক্তি, স্থূল ব্যক্তি, হাপানি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তি, অসুস্থ স্বাস্থ্যকর্মী এবং শেষ ধাপে রয়েছে টিকা পাওয়ার যোগ্য ব্যক্তিরা।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যাদেরকে টিকা দেওয়া হবে তাদেরকে আগেই সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ