করোনাভাইরাস : ভারতে দূরত্ব মেনে মন্ত্রিসভার বৈঠক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। বুধবার, লকডাউনের প্রথম দিন নির্দিষ্ট দূরত্ব মেনে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার বৈঠক।

এনডিভি জানায়, এক মিটার সামাজিক দূরত্ব বজায় রেখে বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য মন্ত্রীরা। বৈঠকে লকডাউন অবস্থায় দেশটির আসন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন তারা।

শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করার পরিকল্পনা থাকলেও পরে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ওই বৈঠক হয়।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬২, মারা গেছেন ১০ জন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাত ১২টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এই লকডাউন থাকবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ