করোনাভাইরাস থেকে মুক্তি পেলেন মধু দিয়ে মদ খেয়ে!

news-image

অনলাইন ডেস্ক : চীনের রহস্যময় করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্রিটিশ ব্যক্তি মদের সঙ্গে মধু মিশিয়ে কয়েক দিন পান করে সুস্থ হওয়ার দাবি করেছেন।

কনার রিড নামের ২৫ বছর বয়সী ওই যুবক দ্য সানকে জানান, চিকিৎসকেরা তাকে অ্যান্টিবায়োটিক দিলেও তিনি খাননি।

ওয়েলসে জন্ম নেওয়া কনার চীনে ইংরেজি শিক্ষক হিসেবে কাজ করেন। মাস দুয়েক আগে করোনাভাইরাসে আক্রান্ত হন। শ্বাস নিতে কষ্ট হওয়ার পাশাপাশি প্রচণ্ড কাশি দেখা দিলে হাসপাতালে যান।

‘শ্বাস কষ্টের জন্য ইনহেলার ব্যবহার করেছি। একই সঙ্গে মধু দিয়ে হুইস্কি খেয়েছি,’ জানিয়ে কনার বলেন, ‘এটি পুরোনো ঘরোয়া পদ্ধতি। অ্যান্টিবায়োটিক কেন, ইনহেলার বাদে অন্য কোনো ওষুধই আমি খেতে চাইনি।’

তিন বছর ধরে চীনে বসবাস করা কনার ৬ মাস আগে উহানে যান। এই শহরটি থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ৩৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন ১৭ হাজারের বেশি। চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও প্রতিষেধক তৈরি করতে পারছেন না।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ