করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে রূপ নিয়েছে মহামারী করোনাভাইরাস। ভারতেও নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বিভিন্ন রাজ্য থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে শনিবার মধ্যরাত পর্যন্ত এই সংখ্যা ১০০ স্পর্শ করেছে। যদিও কেন্দ্রীয় সরকারের দেওয়া সরকারি পরিসংখ্যানে এখনও পর্যন্ত ৮৪ জন আক্রান্ত বলে জানানো হয়েছে।

এই মুহূর্তে দেশের মধ্যে মহারাষ্ট্র থেকে সর্বাধিক করোনা সংক্রমণের ঘটনা সামনে এসেছে। শুক্রবার পর্যন্ত মহারাষ্ট্রে মোট ১৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছিল। এর চব্বিশ ঘণ্টা যেতে না যেতে শনিবার রাত পর্যন্ত সেই সংখ্যাটা এক লাফে বেড়ে হয়েছে ৩১। এ ছাড়া কেরালা থেকে মোট ২২টি করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।

মহারাষ্ট্র ছাড়াও এদিন রাজস্থান, তেলেঙ্গানা এবং কেরালা থেকে একজন করে নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।
প্রসঙ্গত, ভারতে মোট করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বর্তমানে ১০ জন সম্পূর্ণ সুস্থ এবং দুই জনের মৃত্যু হয়েছে। কর্নাটক এবং দিল্লিতে মৃত্যুর ঘটনা ঘটেছে।

সূত্র: এই সময়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ