কঙ্গনার ফ্ল্যাট ভেঙে ফেলা হতে পারে

news-image

বিনোদন ডেস্ক : গত সেপ্টেম্বরে এক নোটিসে ভেঙে দেওয়া হয়েছিল কঙ্গনা রানাউতের পালি হিলসের অফিস। পরে বোম্বে হাইকোর্টে ওই রায়ের বিরুদ্ধে বড় জয় পেয়েছিলেন বলিউডের এ অভিনেত্রী। সেই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।

এ অবস্থার মধ্যেই নতুন করে আদালত প্রশ্ন‌ তুলেছে কঙ্গনার খার এলাকার ফ্ল্যাট নিয়ে। হন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) তাকে নোটিস পাঠিয়েছিল। নোটিসের পর খার এলাকার ফ্ল্যাটটি ভেঙে ফেলা হতে পারে এ আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন কঙ্গনা। কিন্তু তার আবেদন খারিজ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘আদালত জানিয়েছে, নিজের তিনটি ফ্ল্যাটকে একত্র করে আইন ভেঙেছেন কঙ্গনা। তবে আজ শনিবার সকালে টুইট করে এই অভিযোগ অস্বীকার করেছেন বলিউড তারকা। সেই সঙ্গে মহারাষ্ট্র সরকারকে মহাবিনাশকারী বলে মন্তব্য করেন তিনি।

টুইট বার্তায় তিনি লিখেন, ‘এসব মহাবিনাশকারী সরকারের জাল প্রোপাগান্ডা। আমি কোনো ফ্ল্যাটকে একত্র করিনি। পুরো বিল্ডিংটাই ওইভাবে তৈরি। প্রতি তলায় একটি করে অ্যাপার্টমেন্ট। আমি সেই অবস্থাতেই বাড়িটি কিনেছিলাম। বিএমসি ওই বিল্ডিংয়ের মধ্যে কেবল আমাকেই হয়রান করে চলেছে। আমি উচ্চ আদালতে যাব।’

গত ১৭ ডিসেম্বর মু্ম্বইয়ের এক সিভিল আদালতের বিচারক এলএস চৌহান কঙ্গনার আবেদন খারিজ করে জানান, এ ভাবে তিনটি ফ্ল্যাটকে জুড়ে দিয়ে নিকাশি ব্যবস্থা কিংবা কমন প্যাসেজে রদবদল করেছেন কঙ্গনা। আরও অনেক পরিবর্তন করেছেন তিনি। এর ফলে ওই বিল্ডিংয়ের অনুমোদিত প্ল্যান গুরুতর ভাবে লঙ্ঘন করা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর আদালতের রায়ের বিস্তৃত কপি প্রকাশিত হয়েছে। যা দেখে প্রতিবাদ করেছেন কঙ্গনা। এবার পাল্টা টুইট করে নিজের ক্ষোভ জানালেন তিনি।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী