কঙ্গনাকে পরিচালক অনুরাগের কটাক্ষ

news-image

বিনোদন ডেস্ক : বেশ ঠোঁটকাঁটা স্বভাবের মেয়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রনাউত। প্রতিদিনই নানা কারণে খবরের শিরোনাম হচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি যেমন সরব, তেমনি তারও পিছু ছাড়ছে না অনেকে। কঙ্গনারই করা এক টুইটের সূত্র ধরে এ বার তাকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গিয়ে চিনের সেনাকে পিছু হটিয়ে দেশকে রক্ষা করার ‘উপদেশ’ দিয়ে কটাক্ষ ছুড়লেন পরিচালক অনুরাগ কাশ্যপ।

চুপ করে থাকার পাত্রী নন কঙ্গনাও। পাল্টা টুইটে অনুরাগকে ‘নির্বোধ’ আখ্যা দিয়ে অভিনেত্রী বলেছেন, তিনি সীমান্তে গেলে অনুরাগও যেন পরের বার অলিম্পিকস-এ নাম লেখান! যদিও প্রশ্ন উঠেছে যে, এত কিছু থাকতে একজন পরিচালককে কেন অলিম্পিক্স-এ নাম লেখাতে বললেন বিজেপি-ঘনিষ্ঠ এই অভিনেত্রী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ঘিরে প্রথম দিন থেকেই ঝড় তুলেছে কঙ্গনার টুইট। তরজা চলেছে। শুরু হয়েছে বিতর্কও।

সেই রেশ টেনেই এ বার টুইট যুদ্ধে জড়ালেন কঙ্গনা-অনুরাগ। ১৭ই সেপ্টেম্বর এক টুইটে কঙ্গনা লিখেছিলেন, আমি একজন ক্ষত্রিয়। গর্দান দিতে পারি, কিন্তু মাথা নিচু করতে পারব না। দেশের সম্মানের স্বার্থে সব সময়েই মুখ খুলব। আত্মসম্মানের সঙ্গে বেঁচে এসেছি এবং গর্বের সঙ্গে জাতীয়তাবাদী হয়েই বেঁচে থাকব। কখনই নিজের নীতির সঙ্গে আপস করব না। জয় হিন্দ।

যার জবাবে কটাক্ষ ছুড়ে অনুরাগ লেখেন, বোনটি, তুমি একাই! একমাত্র মণিকর্ণিকা! চার-পাঁচ জনকে সঙ্গে নিয়ে চিনের সঙ্গে লড়াই করো। দেখ চিন দেশের কতটা ভিতরে ঢুকে পড়েছে। দেখিয়ে দাও তাদেরও যে, যখন তুমি রয়েছ, তখন কেউ ভারতের এক চুলও ক্ষতি করতে পারবে না! তোমার বাড়ি থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওই অঞ্চলে পৌঁছতে মাত্র এক দিন সময় লাগে। যাও বাঘিনী। জয় হিন্দ।

কটাক্ষের জবাবে কঙ্গনার পাল্টা টুইট, ঠিক আছে, আমি সীমান্তে যাচ্ছি। আপনিও সামনের বছর অলিম্পিকস-এ চলে যান, দেশের স্বর্ণপদক প্রয়োজন…আপনি তো দেখছি রূপকেও আক্ষরিক অর্থ খুঁজছেন। এত নির্বোধ হয়ে গিয়েছেন কবে থেকে? আমরা যখন বন্ধু ছিলাম, তখন তো বেশ বুদ্ধিমান ছিলেন! এর পরে অবশ্য চুপ করে থাকেননি অনুরাগও।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ