ওমরাহ্‌ পালন করে মিডিয়া থেকে মন সরে যায় সুজানার

news-image

বিনোদন প্রতিবেদক : লম্বা ক্যারিয়ারে বেছে বেছেই বিজ্ঞাপন, মিউজিক ভিডিও বা নাটকে মুখ দেখিয়েছেন সুজানা জাফর। সাম্প্রতিক বছরগুলোতে বুটিকসের ব্যবসায় জড়ানোয় তাকে আরও কম দেখা যেতো পর্দায়। এবার পাকাপাকি শোবিজ ছাড়ার সিদ্ধান্ত নিলেন।

ব্যবসার ব্যস্ততার পাশাপাশি অন্য কারণও রয়েছে এ সিদ্ধান্তে। একটি গণমাধ্যমকে সুজানা বলেন, “২০১৮ সালের নভেম্বরে ওমরাহ্‌ হজ পালনের পর মিডিয়া থেকে মন আরও সরে যায়। গত তিন বছরে দু-একটি কাজ করতে গিয়ে দেখেছি, মিডিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। সত্যি কথা বলতে প্রথম দিকে কাজের যেমন পরিবেশ ছিল এখন তেমনটা পাইনি। অন্যের কথা বলে তো আমার লাভ নেই, আমার কাছে এখন মিডিয়া জায়গাটা কমফোর্টেবল না। উপলব্ধি হলো, মিডিয়া আর আমার জন্য না।”

আরও বলেন, “ছোটবেলা থেকেই নামাজ আদায় করতাম, কোরআন পড়তাম। এটা হয়তো অনেকের অজানা ছিল। করোনায় গত তিন মাসে হোম কোয়ারেন্টাইনে থেকে আমি কোরআন, হাদিস থেকে অনেক বেশি জ্ঞান নিয়েছি। সেসব জ্ঞান থেকে আমার মনে হয়েছে মিডিয়াতে আমার কাজ করা ঠিক না এবং মন থেকে কাজের উদ্দীপনা আসছে না। গত তিন মাসে কোরআন, হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে আমি বেশি শান্তি পেয়েছি, যা আগে কখনই পাইনি।”

সুজানা জানান, এ পেশায় মেধার মূল্য কম। ব্যক্তিগত সম্পর্ক দিয়ে অনেক কিছু বিচার করা হয়।

এ দিকে অভিনেত্রীর ফেইসবুক পেজে সাম্প্রতিক সময়ে ধর্মীয় বিষয় নিয়ে পোস্ট বেশি দেখা গেছে। সর্বশেষ পোস্ট ছিল শাওয়াল মাসের রোজা সংক্রান্ত। তিনি লেখেন, “শাওয়াল মাস শেষ হতে আর মাত্র ১০ দিন বাকী। এই মাসের ছয়টি নফল রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। বছর ঘুরে শুধু একবার শাওয়ালের এই নফল রোজার সুযোগ পাওয়া যায়। চাইলে ছয়টি রোজা একসাথেও রাখতে পারেন আবার সুবিধামত গেপ দিয়েও রাখতে পারেন। তাই, যারা এখনো শুরু করেননি, দ্রুত শুরু করে দিন। ইনশা আল্লাহ।”

করোনার শুরু থেকে সুজানা একাধিক জনসেবামূলক কাজে যুক্ত রয়েছেন। বিশেষ করে দুবাই প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ