‘এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্কের নীতি অপরিবর্তনীয়’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ক্ষেত্রে তার দেশের নীতি অপরিবর্তনীয়।

তিনি তুর্কি নিউজ চ্যানেল টিআরটিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এস-৪০০ কেনার ব্যাপারে নিজের অবস্থান থেকে পিছু হটবে না আঙ্কারা। এ ব্যাপারে আমেরিকার সঙ্গে চলমান মতবিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

এরদোয়ানের মুখপাত্র বলেন, ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে আলোচনার পরিবেশ বজায় রয়েছে; তবে দ্রুত কোনও ফলাফল বেরিয়ে আসবে এমনটি আশা করাও ঠিক নয়।

নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের অনেক নীতিতে পরিবর্তন আনলেও তুরস্কের এস-৪০০ কেনার ব্যাপারে ট্রাম্পের নীতি অনুসরণ করছেন। সম্প্রতি বাইডেন প্রশাসন এই ব্যবস্থা সংগ্রহের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে তুরস্ককে হুমকি দিয়েছে।

তুরস্ক হচ্ছে ন্যাটো জোটভুক্ত প্রথম দেশ যে কিনা রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সংগ্রহ করেছে। ২০১৭ সালে এ ধরনের চারটি ব্যবস্থা সংগ্রহের জন্য রাশিয়ার সঙ্গে ৫২০ কোটি ডলারের চুক্তি করে তুরস্ক। ২০১৯ সলের জুলাই মাসে এ ব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ শুরু করে মস্কো যে প্রক্রিয়া এখনও চলছে।

মার্কিন সরকার ২০১৭ সাল থেকেই রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে দিয়ে আসছে। মার্কিন সরকার দাবি করছে, এই চুক্তির মাধ্যমে তুরস্ক রাশিয়ার হাতে বিশাল অংকের বাজেট তুলে দেওয়ার পাশাপাশি ন্যাটা জোটের সামরিক প্রযুক্তিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তবে তুরস্ক ও রাশিয়া আমেরিকার এ দাবি প্রত্যাখ্যান করেছে। কিন্তু আঙ্কারা বলেছে, দেশটি কোনও অবস্থায় রাশিয়ার সঙ্গে করা এ সংক্রান্ত চুক্তি বাতিল করবে না।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী