এমপিরা নাইট ক্লাবে যাওয়ায় ক্ষমা চাইলেন জাপানের প্রধানমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতাসীন জোটের একাধিক আইনপ্রণেতা মহামারি করোনা ঝুঁকির মধ্যেই নাইট ক্লাবে যাওয়ায় লজ্জিত হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। বুধবার পার্লামেন্টে তিনি বলেন, আমি এ ঘটনায় অত্যন্ত দুঃখিত। প্রত্যেক আইনপ্রণেতার এমন আচরণ করা উচিত যাতে তারা জনগণের আস্থা অর্জন করতে পারেন।

করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে এমন ঝুঁকিতে জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে না যেতে অনুরোধ করেছে জাপানের সরকার। এরমধ্যেই আইনপ্রণেতাদের এমন কাণ্ডে দেশটির জনমনে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।

ভাইরাসের সংক্রমণ রুখতে জাপানের টোকিওসহ অন্যান্য অঞ্চলে এ মাসে জরুরি অবস্থা জারি করা হয়। এই পদক্ষেপের আওতায় রেস্টুরেট ও বারগুলোকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে অনুরোধ জানানো হয়েছে। যদিও অনুরোধ না মানলে কোনো শাস্তির বিধান রাখা হয়নি।
নাইট ক্লাবে যাওয়া ক্ষমতাসীন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ও জ্যেষ্ঠ আইনপ্রণেতা জুন মাৎসুমোতো বলেন, আমার আচরণ অসাবধান ছিল যখন আমরা জনগণকে ধৈর্য্যশীল থাকার অনুরোধ করছি।

মাৎসুমোতো সোমবার (২৫ জানুয়ারি) একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে টোকিওর অভিজাত জেলা গিনজার দুটি নাইট ক্লাবে গিয়েছেন। কোমেইতো দলের আইনপ্রণেতা কিয়োহিকো তোয়ামাও ক্ষমা চেয়েছেন। শুক্রবার পর্যন্ত তিনি গিনজার একটি অভিজাত নাইট ক্লাবে গিয়েছেন।

এদিকে করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী সুগার পদক্ষেপ নিয়েও জাপানে সমালোচনা চলছে। সমালোচকরা বলছেন, মহামারি মোকাবিলা করা হচ্ছে খুব ধীরে ও অনিয়মিতভাবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ