এবার টিভি লাইভে নিলেন করোনার টিকা কমলা হ্যারিসও

news-image

অনলাইন ডেস্ক : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার সরাসরি টিভি লাইভে এসে করোনাভাইরাসের টিকা নিলেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

ওয়াশিংটনের ইউনাইটেড মেডিকেল সেন্টারে (ইউএমসি) মঙ্গলবার মার্কিন প্রতিষ্ঠান মডার্নার করোনার প্রথম ডোজ নেন তিনি। দেশবাসীকে টিকা নিতে উৎসাহ দিতে সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়েছে টেলিভিশনে।

টিকা নেয়ার পর কমলা হ্যারিস বলেন, এতে ভয়ের কিছু নেই এবং খুব একটা ব্যথাও লাগেনি। সেই সঙ্গে তিনি কৃতজ্ঞতা জানান করোনার চিকিৎসায় ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মী, বিজ্ঞানী এবং গবেষকদের প্রতি।

মার্কিন আরেক প্রতিষ্ঠান ফাইজারের করোনার টিকার দুই ডোজের প্রথমটি গত ২২ ডিসেম্বর নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ার অঙ্গরাজ্যে এই টিকা নেন তিনি। সে দৃশ্যও টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল।

টিকা নেয়ার পর জো বাইডেন বলেছিলেন– তিনি এই টিকা নিয়েছেন মানুষকে দেখানোর জন্য যে ‘এটি নিরাপদ’।

প্রসঙ্গত ৮ ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে। সর্বপ্রথম এ টিকা নেন ৯০ বছরের বৃদ্ধা মার্গারেট কিনান এবং যুক্তরাষ্ট্রে প্রথম যারা গ্রহণ করেছেন, তাদের মধ্যে রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কর্মরত এক নার্স।

সান্দ্রা লিন্ডসে নামের ওই নার্স নিউইয়র্ক শহরের প্রথম ব্যক্তি হিসেবে ১৪ ডিসেম্বর সরাসরি প্রচারিত এক ভিডিও ইভেন্টে এ টিকা গ্রহণ করেন।

হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা করোনার টিকা নিলেও এখন পর্যন্ত বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত করোনাভাইরাসের টিকা নেননি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ