এবার কুকুরের শরীরে করোনাভাইরাস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর শরীরে করোনাভাইরাস ধরা পড়ার ঘটনা ঘটেছে। হংকংয়ে এবার কুকুরের শরীরে ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত হয়েছে।

কুকুরটি আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ খবরে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষকরে যাদের ঘরে পোষ্য হিসেবে কুকুর রয়েছে তাদের মধ্যে আতঙ্ক বেশি কাজ করছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিরর জানায়, হংকংয়ে একটি কুকুরের শরীরে করোনাভাইস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির কৃষি, মৎস্য ও সংরক্ষণ বিভাগ (এএফসিডি)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে। করোনাভাইরাসের প্রার্দুভাব নিয়ে কাজ করা সংস্থাটির একজন মেডিকেল অফিসার ড. মারিয়া ভ্যান কারকোভ বলেন, শুক্রবার হংকংয়ে একটি কুকুরের শরীরে নিম্নমাত্রায় ‘উইক পজিটিভ’ করোনাভাইরাস পাওয়া গেছে।

মিরর জানিয়েছে, ওই কুকুরটির মনিবও করোনাভাইরাসে আক্রান্ত। গত ২৬ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় তার পোষ্য কুকুরটিও হাসপাতালে আসে। এসময় সতর্কতাবশত কুকুরটিরও করোনাভাইরাস পরীক্ষা করে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলাফলে কুকুরের শরীরেও কভিড-১৯ ‘পজেটিভ’ শনাক্ত হয়। তবে আক্রান্ত মনিবের দেহে করোনাভাইরাসের সব লক্ষণ দৃশ্যমান হলেও কুকুরটির শরীরে এখন পর্যন্ত কোনো লক্ষণ প্রকাশ হয়নি। এটি স্বাভাবিক আচরণই করছে। এরপরও বাড়তি সতর্কতা হিসেবে কুকুরটিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

শহরজুড়ে আতঙ্ক না ছড়াতে এ বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যাসহ বিবৃতি দিয়েছে এএফসিডি।

তারা জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হলেও পোষ্যপ্রাণী ভাইরাস সংক্রমণের বাহক হিসেবে কাজ করতে পারে এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাননি ভাইরোলজিস্টরা।

তবে বাড়িতে পশু-পাখি পালন করেন তাদের অধিক সতর্ক থাকতে হবে এবং কভিড-১৯ রোগীদের সংস্পর্ষে পোষ্যদের না নিতে নির্দেশনা দেন তারা।

এছাড়া বেশি বেশি হাত ধোয়া, মাস্ক পরিধান করে চলা এবং পোষ্যপ্রাণীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে নিদের্শনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, হংকংয়ে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে অনেক আগেই। ভাইরাসটির প্রাদুর্ভাব ঠেকাতে এ মাসের প্রথম দিকেই চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে হংকং।এরপরও দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ