এন্ড্রু কিশোরের প্রতি শ্রদ্ধাঞ্জলি

news-image

রাজশাহী প্রতিনিধি : সদ্য প্রয়াত নন্দিত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনসহ সাধারণ মানুষ।

বুধবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে এন্ড্রু কিশোরের মরদেহ সরাসরি সিটি চার্চে নিয়ে যাওয়া হয়।

সেখানে শিল্পীর ঘনিষ্ঠজন, সংস্কৃতি ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এবং রাজশাহীর মানুষরা তাকে শ্রদ্ধাঞ্জলি জানান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে পাশেই থাকা খ্রিষ্টান কবরস্থানে তাকে আজ সমাহিত করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

টানা ১০ মাস ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোন-ভগ্নিপতির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ