এখন অতীত ভুলে যাওয়ার সময় : পাক সেনাপ্রধান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপনের আহ্বান জানালেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া। তিনি বলেছেন, অতীত ভুলে নয়াদিল্লি ও ইসলামাবাদকে এগিয়ে আসতে হবে। যাতে করে দুই দেশের মধ্যে সুসম্পর্ক ফিরিয়ে আনা যায়। আলজাজিরা।

পাকিস্তানি সেনাপ্রধান বলেছেন, দুই দেশের উন্নতি এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার অর্থনৈতিক সংহতির জন্যও এই সুসম্পর্ক জরুরি। দুই দেশের মধ্যে শান্তি ফেরাতে এবং কাশ্মির নিয়ে ‘অনুকূল পরিবেশ’ তৈরি করার আহ্বান জানান তিনি। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদের মূল বিষয় কাশ্মির। শান্তিপূর্ণ উপায়ে এই বিরোধের সমাধান না হলে উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সংশয় থেকে যাবে। আমরা মনে করছি অতীতকে ভুলে যাওয়ার সময় এসেছে। প্রতিবেশী হিসেবে আমাদের আরও এগিয়ে যেতে হবে অতীত ভুলে।’

বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করে চলেছে পাকিস্তান। তবে শান্তি ফেরানোর বিষয় প্রথম পদক্ষেপ ভারতকেই নিতে হবে।

গত মাসে নয়াদিল্লিও জানিয়েছিল, আতঙ্ক ও সন্ত্রাসমুক্ত পরিবেশে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চায় ভারত। কিন্তু হিংসামুক্ত পরিবেশ তৈরির দায়িত্ব পাকিস্তানকে নিতে হবে। পাকিস্তানের সরকার ও ক্ষমতাধর সেনাবাহিনী এবার এক সুরে কথা বলায়র বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। তবে শেষ পর্যন্ত এই আশাবাদ কতটা বাস্তব হয় তাই এখন দেখার বিষয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী