এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ-মৃত্যু দেখল বিশ্ব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ উল্লম্ফনের পর কমে এসেছে করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যু। রবিবার প্রায় এক সপ্তাহের মধ্যে করোনার সর্বনিম্ন সংক্রমণ ও মৃত্যু দেখল বিশ্ব।

ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছে ৬ লাখ ১২ হাজার ২১৪ জন। এর আগে ৪ জানুয়ারি ৫ লাখ ৫৪ হাজার ৭৮৬ জন সংক্রমিত হন।

এর মধ্যে গত ৭ জানুয়ারি বৈশ্বিক সংক্রমণ ৮ লাখ ৩৩ হাজার ৯৭৬ জনে স্পর্শ করে যা করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত সর্বোচ্চ।

গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার ৮৩৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ৩ জানুয়ারি ৭ হাজার ৬৯৩ জনের মৃত্যু হয়। গত ৩০ ডিসেম্বর এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫ হাজার ২২০ জনের মৃত্যু হয়।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ৯ কোটি ৬ লাখ সাড়ে ৯১ হাজার ছাড়িয়ে গেছে। মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ১৩১ জনে।

করোনার বৈশ্বিক তালিকায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ২ লাখ সাড়ে ১৩ হাজার শনাক্ত এবং প্রায় ১৮শ’ মানুষের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন