‘এক ঘাটে জল খাওয়া বাঘে-গরু’ (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : অসম্ভব বা অবাস্তব ঘটনা বোঝাতে কথায় বলে ‘বাঘে-গরুতে এক ঘাটে জল খাওয়ার’ কথা। বাস্তবে এ দৃশ্য দেখার কথা কেউ ভাবতেও পারবেন না। কারণ বাস্তুসংস্থানের নিয়ম অনুযায়ী- একজন খাদক অপরজন খাদ্য। কিন্তু, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন দৃশ্যই দেখা গেল।

টুইটারে পোস্ট করা ভিডিওটিতে বাঘ আর এক গরুকে একই জায়গায় একসঙ্গে পানি খেতে দেখা গেল।

সঞ্জয় ব্রাগতা নামে এক সাংবাদিক টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি চিতাবাঘ ও নীলগাই ছোট্ট কৃত্রিম একটি জলাশয় থেকে পানি খাচ্ছে। এদের মধ্যে কয়েক ফুটের দূরত্ব।

চিতাবাঘটি চাইলেই নীলগাইটিকে শিকার করতে পারে। অথচ চিতাবাঘটির কাছে দাঁড়িয়েই নীলগাইটিকে পানি খেতে দেখা যাচ্ছে।

সঞ্জয় ভিডিওটির সঙ্গে পোস্টে লিখেছেন, এটি রাজস্থানের জয়পুরের ঝালানা লিওপার্ড সাফারি পার্কের দৃশ্য। আর নীলগাই চিতাবাঘের কাছে বেশ ভালো শিকার।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ