‘একদা এখানে ছিল কুমার নদ’

nodiএক সময়ের উত্তাল কুমার নদ এখন পুরোপুরি মরা খাল। এই নদে এক সময় প্রবল সে াত আর উত্তাল ঢেউ ভেঙ্গে চলাচল করত শত শত পালতোলা নৌকা। চলাচল করত যাত্রীবাহী ও মালবাহী বড় বড় লঞ্চ। এ নদকেই কেন্দ্র করে এই এলাকায় গড়ে উঠেছিল অসংখ্য হাটবাজার। নানা জাতের দেশি মাছের জন্যও খ্যাতি ছিল এ নদের। মাছ উত্পাদন হত এ নদে। এ সবই এখন মন কেমন করা সুখস্মৃতি। দখলদাররা নদ ভরাট করে খুশিমত ফসলি জমি তৈরি করছে। অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও পাড় কেটে মাটি বিক্রির প্রতিযোগিতায় মেতে উঠে নদীর চিহ্নটিও মুছে ফেলতে মরিয়া কিছু লোক। এক কথায় বলা যায়, মরণ ঘন্টা বেজে গেছে কুমার নদের। আর কদিন বাদেই হয়তো ভূগোলের পাতায় লেখা থাকবে 'একদা এখানে ছিল কুমার নদ।'

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির