উত্যক্তকারীকে থানায় বসে পেটাল কিশোরী (ভিডিও)

news-image

অন্যরকম ডেস্ক : থানায় ফেলে এক বখাটে তরুণকে আচ্ছামত উত্তম মধ্যম দিয়েছে এক কিশোরী। নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার পরই ছাড়া পায় ওই তরুণ। এলাকার চিহ্নিত অপরাধীকে শায়েস্তা করার ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর তার সাহসের প্রশংসা করেছেন বহু ইউজার।

ভারতের উত্তর প্রদেশের পিলিবিট জেলায় ঘটনাটি ঘটে বলে মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে। ওই এলাকারই এক স্কুলে একাদশ ক্লাসে পড়ে সাঞ্জনা। স্কুলে আসা যাওয়ার পথে নানাভাবে তাকে উত্যক্ত করত আনকিত নামের এক বখাটে তরুণ। শুধু সঞ্জনা নয়, সে প্রায়ই ওই এলাকার মেয়েদের উত্যক্ত করত। এ কারণে তাকে উচিত শিক্ষা দেয়ার সুযোগ খুঁজতে থাকে সঞ্জনা।

সেদিনও স্কুলে যাওয়ার পথে সঞ্জনার পিছু নিয়েছিল আনকিত। কিন্তু স্কুলে যাওয়ার বদলে থানার রাস্তা ধরে মেয়েটি। ঘটনা বুঝে ওঠার আগেই আনকিতকে টেনে নিয়ে থানায় ঢুকে পড়ে সে।এরপর তাকে থানায় ফেলে পেটাতে শুরু করে সঞ্জনা। পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতেই সে তরুণটিকে কিল, ঘুষি এবং লাথি মারতে থাকে। এক পর্যায়ে পা থেকে সেন্ডেল খুলে উত্যক্তকারীকে পেটাতে থাকে ক্রুদ্ধ সঞ্জনা। শেষে তার পা ধরে ক্ষমা চায় এলাকার চিহ্ণিত অপরাধী আনকিত। এরপরই শান্ত হয় সঞ্জনা।

উত্যক্তকারীকে উচিত শিক্ষাই দিয়েছে সাহসী কিশোরী সাঞ্জনা। ধারণা করা হচ্ছে, এ ঘটনার পর আর কোনো মেয়েকে উত্যক্ত করার সাহস দেখাবে না আনকিত।

https://youtu.be/f3lQ62zvItU

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির