উত্তর প্রদেশে শ্মশানের ছাদ ভেঙে নিহত ১৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের মুরাদনগরে একটি শ্মশানের ছাদ ভেঙে ১৮ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রোববার একটি শেষকৃত্যে অংশ নিতে আসা লোকজনের ওপর ছাদ ভেঙে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, বৃষ্টির কারণে ছাদটি ভেঙে পড়েছে। ধ্বংসস্তুপের নিচ থেকে ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অনেকেই চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে এখনও উদ্ধার কাজ চলছে। পুলিশ এবং দমকল বিভাগ উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন