উত্তর প্রদেশে বাস-গ্যাস ট্যাংকারের সংঘর্ষে নিহত ১২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে যাত্রীবাহী বাস ও গ্যাস বহনকারী ট্যাংকারের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বুধবার (১৬ ডিসেম্বর) বার্তা সংস্থা আইএএনএস এ তথ্য জানিয়েছে। রাজ্যের সামভাল জেলায় এ দুর্ঘটনা ঘটে।

সূত্রের বরাতে গণমাধ্যম জানায়, ঘন কুয়াশার কারণে ভোরের দিকে বাস-গ্যাস ট্যাংকারের সংঘর্ষ হয়। ওই সময় কুয়াশার কারণে রাস্তা ঠিকমতো দেখা যাচ্ছিল না।

জেলা পুলিশ সুপার চাকরেশ মিশ্রা জানান, আগ্রা মোরাদাবাদ সড়কে উত্তর প্রদেশে বাস সার্ভিসের যাত্রীবাহী বাসের গ্যাসবহনকারী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও ৫ জনের মৃত্যু হয়। আহতের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

হাতহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদ্ধার এবং সহায়তা কার্যক্রম সঠিকভাবে পর্যবেক্ষণের জন্য জেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন