ঈদ নামাজ শেষে মালির প্রেসিডেন্টের ওপর ছুরিহামলা

news-image

অনলাইন ডেস্ক : ঈদুল আজহার নামাজ শেষে মালির অন্তবর্তী প্রেসিডেন্ট আসিমি গোইতার ওপর ছুরিহামলার চেষ্টা চালানো হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দেশটির রাজধানী বামাকোর গ্র্যান্ড মসজিদে ঈদের জামায়াত শেষে তাকে ছুরিকাঘাতের চেষ্টা এক দুর্বৃত্ত। খবর আল-জাজিরার।

জানা গেছে, প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন। বর্তমানে তাকে বামাকোর বাইরে কাতি সামরিক ঘাঁটিতে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এক বিবৃতিতে মালির প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে হামলাকারীকে ধরে ফেলেন। এ ঘটনায় তদন্ত চলছে। এদিকে, এএফপির এক সাংবাদিক দাবি করেছেন তিনি ঘটনাস্থলে রক্ত দেখতে পেয়েছেন। তবে সেটি কার তা নিশ্চিত নয়।
উল্লেখ্য, গত মাসেই ৩৭ বছর বয়সী গোইতা মালির অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। অবশ্য মাত্র নয় মাসের মধ্যে দু’বার ক্ষমতা দখল করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

২০২০ সালের আগস্টে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকারকে ক্ষমতাচ্যুত করেন কর্নেল গোইতা। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে দেশটিতে ফের বেসামরিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে একটি অন্তবর্তী সরকার গঠন করা হয়, যার ভাইস প্রেসেডন্ট হন গোইতা।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী