ঈদে চঞ্চল-শাওনের নতুন চমক

news-image

অনলাইন ডেস্ক : আসছে ঈদে দেশের জনপ্রিয় দুই তারকা মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরীর দ্বৈত কন্ঠে শোনা যাবে নতুন একটি গান।

আইপিডিসি আয়োজিত সংগীতের আসর ‘আমাদের গান’-এর দ্বিতীয় সিজনের জন্য এবার তাদের কন্ঠে শোনা যাবে হাছন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিলোরে’। গতবারের মত এই গানটিরও সংগীতায়োজন করেছেন দেশের অন্যতম জনপ্রিয় শিল্পী পার্থ বড়ূয়া।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিগুলোতে এই জুটির পোশাক ও সাজসজ্জায় উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে৷ শেষবার নন্দিত এই দুই অভিনয় ও কন্ঠশিল্পীকে ‘সর্বত মঙ্গল রাঁধে’ গানে এমন রূপে দেখা গিয়েছিল, যে গানটি প্রকাশিত হওয়া মাত্রই উঠেছিল আলোচনার ঝড়।
তবে সবকিছু ছাপিয়ে গানটি উঠে আসে দর্শক-শ্রোতাদের পছন্দের শীর্ষে। এই গানটির মাধ্যমে মূলত অভিনয়ের জন্য দর্শকপ্রিয়তা পাওয়া এই দুই তারকা হয়ে উঠেছেন দেশের সবচেয়ে কাঙ্ক্ষিত গানের জুটি।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী