ঈদেও বন্ধ থাকবে সিনেমা হল

news-image

বিনোদন ডেস্ক : দেশে প্রথমবারের মতো ঈদে সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মহামারী করোনার কারণে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল আউয়াল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। যিনি বর্তমানে নেতৃত্বশূন্য হল মালিকদের এই সংগঠনের প্রশাসকের দায়িত্বে রয়েছেন।

উপ-সচিব বলেন, এবার ঈদে কোনো সিনেমা হল খুলছে না। করোনার কারণে ‘লকডাউন’ শুরুর দিকে সিনেমা হল বন্ধের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, সেটি বহাল থাকছে।

উল্লেখ্য, অনিয়মের অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির ২০১৯-২১ মেয়াদের নির্বাচন স্থগিত করে উপ-সচিব মোহাম্মদ আবদুল আউয়ালকে প্রশাসকের দায়িত্ব দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ