ইয়েমেনে নতুন মন্ত্রীদের ওপর হামলায় নিহত ২৬

news-image

অনলাইন ডেস্ক : নবগঠিত ইয়েমেনি মন্ত্রিপরিষদকে বহনকারী একটি বিমান এডেন বিমানবন্দরে অবতরণের সময় জোরালো বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন।

সরকারি কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, মন্ত্রীরা সবাই অক্ষত আছেন। এই ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

বিমানটি বিমানবন্দরে পৌঁছানোর পরপরই জোরে বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধের শব্দ শোনা যায় বলে জানানা প্রত্যক্ষদর্শীরা।

প্রধানমন্ত্রী মঈন আব্দুলমালিকসহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদে রাষ্ট্রপতি ভবনে স্থানান্তর করা হয়েছে।

ঘটনাস্থল থেকে এএফপির এক সংবাদদাতা বলেছেন, তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

‘মন্ত্রিসভার সদস্যরা যখন বিমান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়,’ বলেন তিনি।

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, প্রেসিডেন্ট প্রাসাদের ওপর আক্রমণ চালানোর জন্য পাঠানো বিস্ফোরক ভর্তি একটি হুতি ড্রোন গুলি করে নামিয়েছে তারা।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হুতিদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা বিমানবন্দরে হামলার দায়ও অস্বীকার করেছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত দুই মিত্রপক্ষকে ঐক্যবদ্ধ করার সৌদি উদ্যোগের ফল নতুন এ মন্ত্রিপরিষদ। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে নবগঠিত পরিষদের সদস্যদের নিয়ে একটি উড়োজাহাজ ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের বিমানবন্দরে নামার কিছুক্ষণের মধ্যেই হামলা শুরু হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ