ইসরায়েলের বিরুদ্ধে আত্মঘাতী সাবমেরিন ব্যবহার করছে হামাস

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। এই ইসরায়েলি আগ্রাসনে নিপীড়িত ফিলিস্তিনে এবার বিশেষ নজর কেড়েছে দেশটির স্বাধীনতাকামী সামরিক বাহিনী হামাস। সমীক্ষা অনুযায়ী, হামাসের হাতেও অত্যাধুনিক ক্ষেপনাস্ত্র ও অস্ত্রের খবর পাওয়া গেছে।

জানা গেছে, হামাস ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে আত্মঘাতী সাবমেরিন ব্যবহার করছে। হামাসের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু না বলা হলেও ইসরায়েলি বাহিনী তা প্রকাশ করেছে।

দখলদার ইসরায়েল দাবি করছে, তারা বিমান হামলা চালিয়ে হামাসের একটি আত্মঘাতী সাবমেরিন ধ্বংস ও সেটি রিমোট কন্ট্রোলের সাহায্যে যে গাড়ি থেকে পরিচালনা করা হচ্ছিল, তাতেও আঘাত হেনে ক্রু অপারেটরদের হত্যা করেছে।
ইসরায়েলি বিমানের এক ভিডিওতে দেখা যায়, তাদের ক্ষেপণাস্ত্র ড্রোন সাবমেরিনটিকে গুঁড়িয়ে দেয় এবং উত্তর গাজার টাওয়ার ব্লকের কাছের অগভীর পানিতে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে।

আকাশ থেকে নেয়া আরেক ছবিতে দেখা যায়, একটি গাড়িকে শনাক্ত করে তাতে আঘাত হানা হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ‘জঙ্গিরা’ এই গাড়ি থেকেই স্বয়ংক্রিয় সাবমেরিনটি পরিচালনা করছিল। সূত্র : দ্য সান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন