ইরাকে করোনা হাসপাতালে আগুনে ৫২ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ইরাকের একটি হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫২ জনের বেশি মানুষ মারা গেছেন।

দেশটির দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল হুসেইন হাসপাতালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর করোনা ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে।

সোমবার রাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হাসপাতাল ভবনের ভেতরে এখনো তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি বলেন, প্রায় ৭০ জন রোগীর ধারণক্ষমতার করোনা ওয়ার্ডের ভেতরে এখনো লোকজন আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর হাসপাতালটির বাইরে বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভ করেছেন। তারা কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে স্লোগান দিয়েছেন।

ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবৌসি এক টুইটে বলেছেন, ইরাকি জনগণের জীবন রক্ষায় ব্যর্থতার স্পষ্ট প্রমাণ এ অগ্নিকাণ্ড। এ ধরনের বিপর্যয়কর ব্যর্থতা অবসানের সময় এসেছে।

গত এপ্রিলে ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে আগুনে কমপক্ষে ৮২ জন মারা যান। অক্সিজেন ট্যাংক বিস্ফোরিত হয়ে এ আগুন লেগেছিল। ওই ঘটনায় দেশটির তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমি পদত্যাগ করেন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ইরাকে এখন পর্যন্ত ১৪ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১৭ হাজারের বেশি মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, চার কোটি নাগরিকের এই দেশে করোনাভাইরাসের টিকার অন্তত এক ডোজ পাওয়া মানুষের সংখ্যা ১০ লাখের মত।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান